শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

আজ ১৪ মে বিশ্ব মা দিবস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আজ ১৪ মে বিশ্ব মা দিবস
বিশ্ব মা দিবস আজ

‘মা‘ শব্দটি মানেই মমতা। প্রত্যেক মানুষের কাছে প্রতিটি দিনই মা দিবস। মাকে ভালবাসা দেখানোর জন্য আলাদা কোন দিনের প্রয়োজন হয় না। তবে বিশ্ব মা দিবসে মায়েদের জন্য বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যস্ততার জন্য যা অন্য কোনো দিনে হয়ে ওঠে না।

মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্ব মা দিবস পালন করা হয়। সেই হিসাবে আজ (১৪ মে) রবিবার বিশ্ব মা দিবস। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও দিবসটি উদযাপন করা হচ্ছে।

সকাল থেকেই যার যার মাকে ভালোবাসা জানাচ্ছেন অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী। মায়ের সঙ্গে ছবি আপলোড করে নিজের ভালোবাসা ও অভিব্যক্তি প্রকাশ করছেন অনেকে।

কিন্তু হয়তো অনেকেই জানেন না যে, কীভাবে এলো এই বিশ্ব মা দিবস ! আন্তর্জাতিক গণমাধ্যমগুলো থেকে তথ্য থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রের আনা জার্ভিস ও তার মেয়ে আনা মারিয়া রিভস জার্ভিসের উদ্যোগে প্রথম মা দিবস পালিত হয়।

আনা জার্ভিস মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোর ও ওহাইওর মাঝামাঝি ওয়েবস্টার জংশন এলাকার বাসিন্দা ছিলেন। সারাজীবন অনাথদের সেবায় জীবন ব্যয় করেছেন তার মা অ্যান মেরি রিভস জার্ভিস। ১৯০৫ সালে মারা যান মেরি। অনাথদের জন্য মেরি জার্ভিসের এই নিঃস্বার্থ জীবন উৎসর্গের কথা অজানাই থেকে যায়।

লোকচক্ষুর অগোচরে কাজ করা মেরিকে সম্মান দিতে উদ্যোগ নেন তার মেয়ে আনা জার্ভিস। সেই লক্ষ্যে মেরি জার্ভিসের মতো দেশজুড়ে ছড়িয়ে থাকা সব মাকে স্বীকৃতি দিতে প্রচার শুরু করেন আনা জার্ভিস। তার সাত বছরের চেষ্টায় মার্কিন যুক্তরাষ্ট্রে মা দিবস রাষ্ট্রীয় স্বীকৃতি পায়। ১৯১১ সাল থেকে যুক্তরাষ্ট্রের প্রতিটি রাজ্যে মা দিবস পালনের ঘোষণা দেওয়া হয়।

১৯১৪ সালের ৮ মে মে মাসের দ্বিতীয় রোববারকে মা দিবস হিসেবে ঘোষণা করে মার্কিন কংগ্রেস। তবে দিবসটির বাণিজ্যিকীকরণের বিরোধিতা করে আসছিলেন তিনি মা দিবসের প্রবক্তা আনা জার্ভিস।

তিনি বলেছিলেন, মাকে কার্ড দিয়ে শুভেচ্ছা জানানোর মানে নিজ হাতে তার জন্য দুই কলম লেখার সময় না হওয়া। চকলেট উপহার দেওয়ার অর্থ হলো– তা নিজেই খেয়ে ফেলা। এসব না করে এই দিনটিতে মায়ের জন্য এমন কিছু করতে অনুরোধ করেন তিনি যেন তা অর্থবহ হয়ে থাকে।

যূথী/দীপ্ত সংবাদ