সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ শেষ হচ্ছে বিপিএলে ঢাকা পর্বের প্রথম ধাপ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

বিপিএলে ঢাকা পর্বের প্রথম ধাপ শেষ হচ্ছে আজ মঙ্গলবার।

দিনের প্রথম ম্যাচে দুপুর দেড়টায় রংপুর রাইডার্সের প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স। আর সন্ধ্যা সাড়ে ৬টায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ ফরচুন বরিশাল।

চোখের চিকিৎসার কারণে সিঙ্গাপুরে থাকায় নিজেদের দ্বিতীয় ম্যাচে সাকিব আল হাসানকে পাচ্ছে না রংপুর রাইডার্স। পরাজয় দিয়ে আসর শুরু করা দলটির জন্য যা বেশ চিন্তার কারণ।

আরও পড়ুন: বিপিএলের উদ্ধোধনী ম্যাচে ঢাকার জয়

রংপুরের প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স। সিলেটের সবচেয়ে বড় শক্তির জায়গা নেতৃত্ব। তাদের সাথে আছেন বিপিএলের সফলতম অধিনায়ক মাশরাফি।। ব্যাটিংয়ে নাজমুল শান্ত ও জাকিরের সাথে আছে রায়ান বার্ল, হ্যারি টেক্টর, বেন কাটিং ও বেনি হাওয়েল।

সাকিবের রাইডার্সকে হারিয়ে এবারের মিশন শুরু ফরচুন বরিশালের। দলে আছেন মাহমুদউল্লাহতামিম ও মুশফিক।

অন্যদিকে, গত বারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এবারের শুরুটা পরাজয় দিয়ে। চারবারের চ্যাম্পিয়নরা দলে ভিড়িয়েছে, মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, তাওহিদ হৃদয়দের পাশাপাশি পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানসহ আফগানিস্তানের রশিদ খানের মতো তারকা স্পিনারকে।

আরও পড়ুন: তামিমের কাছে হেরে গেল সাকিব

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More