সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ মেহজাবীনের গায়ে হলুদ, কাল বিয়ে

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন মেহজাবীন চৌধুরী। পাত্র পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীব। অবশেষে তাদের দীর্ঘ প্রেমের গুঞ্জন অবশেষে সত্যি হলো।

তাদের দুজনের প্রেমের গুঞ্জন প্রায় এক যুগের। বিভিন্ন সময়েই তাদের একসঙ্গে দেখা গেছে।

আজ (২৩ ফেব্রুয়ারি )শুরু হয়েছে গায়ে হলুদের অনুষ্ঠান। কাল হবে বিয়ের আনুষ্ঠানিকতা।

জানা গেছে, আজ সকাল থেকেই গায়ে হলুদের সাজে সেজেছেন কনে মেহজাবীন। শোবিজের অনেকে অংশ নিচ্ছেন আজকের আয়োজনে। বেশ নিয়ন্ত্রণের মধ্যেই থাকতে হবে নিমন্ত্রিত অতিথিদের। তোলা যাবে না ছবি। করা যাবে না ভিডিও। যাবেন, কনের গায়ে হলুদ ছোঁয়াবেন, আশীর্বাদ করবেন এবং খাওয়া দাওয়া ও আড্ডায় মেতে উঠবেন।

জানা যায়, রাজধানীর অদূরে একটি রিসোর্টে আজ সকাল ১০টায় মেহজাবীনের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়েছে। চলবে সন্ধ্যা পর্যন্ত। একই ভেন্যুতে আগামীকাল বসবে বিয়ের আসর। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে বিয়ে বাড়ির খানা ও আনন্দ।

লাক্স তারকা মেহজাবীন ও বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজীবের প্রেমের গুঞ্জন অনেকদিনের। এরই মধ্যে মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে। মডেল ও টিভি অভিনেত্রী মেহজাবীন এখন চলচ্চিত্রের অভিনেত্রী। তার অভিনীত সিনেমা দেখেছেন বিশ্বমঞ্চের দর্শকসমালোচকরাও। রাজীবও পরিচালক হিসেবে কুড়িয়েছেন প্রশংসা, প্রযোজক হিসেবেও করেছেন শুভযাত্রা।

আল

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More