শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

আজ মান্না দের ১০৬তম জন্মদিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আজ মান্না দের ১০৬তম জন্মদিন

আজ ১ মে কিংবদন্তি গায়ক মান্না দে ১০৬ তম জন্মদিন। তার মৃত্যুর পর পর কেটে গিয়েছে এক দশকের ও বেশি সময়। কিন্তু ব্যক্তির প্রয়াণ হলেও শিল্পীর মৃত্যু নেই। আর তার মতো শিল্পীর তো অমরত্বই একমাত্র ‘ডেস্টিনেশন’।

ভারতীয় সঙ্গীত জগতের উজ্জ্বলতম ব্যক্তিত্ব মান্না দে ১৯১৯ সালের ১ লা মে জন্মগ্রহণ করেন। প্রতিভাসম্পন্ন এই শিল্পীর নাম বাবা–মা রেখেছিলেন প্রবোধ চন্দ্র দে। কিন্তু এই নামে হয়ত অনেক ভক্ত অনুরাগীরা চিনবে না। মান্না দে বলেই জগৎজোড়া খ্যাতি তার।

দীর্ঘ সঙ্গীত জীবনে সাড়ে ৩ হাজারেরও বেশি গান রয়েছে তার ঝুলিতে। পঞ্চাশ থেকে সত্তরের দশকে রফি ও কিশোর কুমারের মতো তিনিও ভারতীয় চলচ্চিত্র জগতে সমান জনপ্রিয়তা অর্জন করেছেন। কিংবদন্তি এই শিল্পী ৬০ বছরেরও বেশি সময় ধরে বাংলা, হিন্দি ছাড়াও মারাঠি, গুজরাটি, মৈথিলী, মালায়ালমসহ আরও অনেক ভাষায় গান গেয়েছেন। সর্বকালের সেরা গায়ক হিসেবেই সবার মনে নিজের জায়গা করে নিয়েছেন মান্না দে।

‘কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই‘-মান্না দে‘র গাওয়া কালজয়ী গানগুলোর মধ্যে এটি একটি। যেটা প্রজন্মের পর প্রজন্ম সবার হৃদয়ে জায়গা দখল করে নিয়েছে। এছাড়াও মান্না দে’র উল্লেখযোগ্য গান গুলো হলো, ‘এই কূলে আমি আর ওই কূলে তুমি‘, ‘যদি কাগজে লেখো নাম‘, ‘তীর ভাঙা ঢেউ আর নীড় ভাঙা পাখি‘, ‘সে আমার ছোট বোন‘ ইত্যাদি। শুধু বাংলাতেই নয়, হিন্দিতেও তার অসংখ্য জনপ্রিয় গান রয়েছে।

২০১৩ সালে পৃথিবীর মায়া ত্যাগ করে কিংবদন্তি গায়ক পরলোকে পাড়ি দেন।

ইএ/এজে/দীপ্ত সংবাদ