আজ নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ

Avatar photoAl Amin & Avatar photoAdib Jamal

 

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ ( ১৬ জুলাই) বাংলাদেশের মুখোমুখি হবে নেপাল। বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলা শুরু বিকাল সাড়ে ৫টায়।

নেপালের বিপক্ষে প্রথম ম্যাচের ভুল শুধরে ঘুরে দাঁড়াতে মুখিয়ে আছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথম ম্যাচে খুব একটা ভাল করতে না পারলেও, তা কাটিয়ে উঠতে চান বাঘিনীরা। তাই দ্বিতীয় ম্যাচে চাপমুক্ত থেকে হিমালয় কন্যাদের হারিয়ে সিরিজ নিশ্চিতের লক্ষ্য সাফজয়ীদের।

শক্তিশালী বাংলাদেশ নারী ফুটবল দলের বিপক্ষে জয়ের জন্য মাঠে নামবে হিমালয় কন্যারা। দীর্ঘ দশ মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে প্রত্যাশিত ফল পায়নি নারী ফুটবলাররা।

এর আগে, বৃহস্পতিবার প্রথম ম্যাচে ১১ গোলে নেপালের বিপক্ষে ড্র করে সাবিনাকৃষ্ণারা।

 

আল/ দীপ্ত সংবাদ

 

 

 

 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More