শিরোনাম
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অ্যাম্বুলেন্স থামতেই কান্নার রোল, নওগাঁর ৫ প্রবাসীকে শেষ বিদায় সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের সরকারি খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালী বেগমের অদম্য পথচলা সৌদি রুটে ১৬৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
দীপ্ত নিউজ
রাজনীতি

আজ আ.লীগের ইশতেহার ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আজ আ.লীগের ইশতেহার ঘোষণা

 

আজ আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

বুধবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ইশতেহার ঘোষণা করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দলটির ইশতেহারে ১১টি বিষয়ে বিশেষ অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।

অনুষ্ঠানে ইশতেহার প্রণয়ন উপকমিটির আহ্বায়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক স্বাগত বক্তব্য দেবেন।

এরপর বক্তব্য দেবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যের পর, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন।

প্রসঙ্গত, গত ২৮ সেপ্টেম্বর থেকে ২৫ সদস্যের ইশতেহার প্রণয়ন কমিটি কাজ শুরু করে। কমিটিতে আহ্বায়ক করা হয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাককে।

 

এসএ/দীপ্ত নিউজ