শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

আজহারউদ্দীনকে বিয়ে করতে চেয়েছিলেন প্রিয়াঙ্কা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আজহারউদ্দীনকে বিয়ে করতে চেয়েছিলেন প্রিয়াঙ্কা!

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ২০০০ সালে সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়ে সবার নজর কেড়েছিলেন। সেই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অন্যতম বিচারক ছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। প্রশ্নোত্তর পর্বে শাহরুখ নিজেরসহ তিনজনের নাম উল্লেখ করেন; কাকে প্রিয়াঙ্কা গলায় মালা দিতে ইচ্ছুক। সেই প্রতিযোগিতায় বাদশার নাম বাদ দিয়েছিলেন প্রিয়াঙ্কা।

ওই প্রতিযোগিতার বিচারক শাহরুখ পিয়াঙ্কার কাছে জানতে চান, প্রিয়াঙ্কা কার গলায় মালা দিতে ইচ্ছুক। বলিউড সুপারস্টার হিসেবে নিজেকেও শাহরুখ রেখেছিলেন সেই তালিকায়। তিনি নিশ্চিত ছিলেন প্রিয়াঙ্কা তাকেই বেছে নেবেন। কিন্তু প্রিয়াঙ্কার উত্তর স্তম্ভিত করে দিয়েছিল বলিউড বাদশাকে।

প্রিয়াঙ্কাকে বলেছিলেন, ধরো, এই তিনজনের মধ্যে একজনকে তোমার বিয়ে করতে হবে। আজহার ভাই (মোহাম্মদ আজহারউদ্দীন) এর মতো একজন ভারতীয় ক্রিকেটার, যে তোমাকে বিশ্বের নানা প্রান্তে নিয়ে যাবে, যে দেশকে গর্বিত করবে।

এর পর শাহরুখ বলেন, দ্বিতীয় জন কোনো শিল্পচেতনাসম্পন্ন ব্যবসায়ী, যার নাম উচ্চারণ করা কঠিন, ধরো, স্বরোভস্কি। যে তোমাকে অলংকারে মুড়ে রাখবে, সুদৃশ্য কণ্ঠহার দেবে।

নিজের কথা এ বারই ঢুকিয়ে দেন কৌশলে বাদশার নাম। অভিনেতার কথায়, তৃতীয় জন আমার মতো হিন্দি ছবির কোনো তারকা, যে তোমাকে এমন সব প্রশ্ন করেছে।

প্রিয়াঙ্কা বলেন, যদি এই তিনজনের মধ্যে থেকে বেছে নিতে হয়, আমি খেলোয়াড়কে বেছে নেব। যখন আমি ঘরে ফিরব, বা সে– ফিরবে, আমি তাকে বলতে পারব আমি তার জন্য ততটাই গর্বিত, যতটা দেশ তাকে নিয়ে গর্বিত। তুমিই সেরা।

প্রিয়াঙ্কা আরও বলেন, তেমন স্বামীর জন্য আমি অসম্ভব গর্বিত হব, যে দৃঢ় চরিত্রের মানুষ হবে এবং দেশকে গর্বিত করবে।

সূত্র: আনন্দবাজার

 

এমি/দীপ্ত