শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

আচরণ বিধি ভঙ্গের জবাব দিতে আদালতে মাহিয়া মাহি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আচরণ বিধি ভঙ্গের জবাব দিতে আদালতে মাহিয়া মাহি
আদালতে মাহিয়া মাহি

 

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘের অভিযোগের জবাব দিতে রাজশাহীর আদালতে হাজিরা দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

রবিবার বেলা ১১ টার দিকে তিনি রাজশাহী যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু সাঈদের আদালতে উপস্থিত হয়ে লিখিত জবাব দেন। যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আবু সাঈদ এ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান।

গত শুক্রবার মাহিয়া মাহিকে কারণ দর্শানোর নোটিশ দেন তিনি। এই নোটিশে রোববার তাকে আদালতে স্বশরীরে হাজির হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান। সে অনুযায়ী আজ আদালতে হাজির হয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা।

জবাব দেয়া শেষে সাংবাদিকদের মাহি বলেন, আমি ভোটারদের কাছে দেখা করতে এবং দোয়া চাইতে গেছিলাম সেটাও আচারন বিধির মধ্যে পড়ে। আমি তার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করেছি এবং তারাও আমাকে কঠোর ভাবে সর্তক করে দিয়েছে যেন পরবর্তিতে আর আচারন বিধি লঙ্ঘন না করি।

ভোটের পরিবেশ সুষ্ঠু দাবি করে শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকার ঘোষণা দেন এই চিত্র নায়িকা। আগামিকাল প্রতীক বরাদ্ধ দেওয়া হবে। তারপরই প্রচার–প্রচারনা শুরু করতে চাই।

 

আরও পড়ুন: মনোনয়ন ফিরে পেলেন মাহিয়া মাহি

 

ইউ. আদনান/ আল/ দীপ্ত সংবাদ