শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

আগুনে দগ্ধ দুই শিশুর মৃত্যুর ঘটনায় তিন আসামি রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আগুনে দগ্ধ দুই শিশুর মৃত্যুর ঘটনায় তিন আসামি রিমান্ডে

ফেনীতে বসতঘরে আগুন লেগে দগ্ধ দুই শিশুর মৃত্যুর ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় প্রধান আসামিসহ তিনজনকে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত৷

রবিবার (১৫ অক্টোবর) ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদালতে শুনানী শেষে আসামিদের দুইদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

রিমান্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন– মামলার প্রধান আসামি ছাগলনাইয়া পশ্চিম মধুগ্রামের আবু আহম্মদের ছেলে আবদুল আজিম (৪৫), মধ্যম বিরিঞ্চি এলাকার জয়নালের স্ত্রী মায়া বেগম (৪০) ও একই এলাকার মৃত হেঞ্জু মিয়ার ছেলে মিয়া ড্রাইভার (৫২)৷

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রতন দে জানান, এ মামলায় গ্রেপ্তারকৃত তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের নিকট পাচঁ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আদালত রবিবার তিনজন আসামির দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

গত ৩ অক্টোবর দিবাগত রাত ১টার দিকে ফেনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিরিঞ্চি এলাকার রনি ও পলি দম্পতির দুই ছেলে মাইদুল ইসলাম শাহাদাত (১৩) এবং রাহাদুল ইসলাম গোলাপ (৬) বসতঘরে আগুন লেগে মারা যায়। ৫ অক্টোবর রাতে নিহতদের বাবা সহিদুল ইসলাম রনি বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ এবং আরও ৪–৫ জনকে অজ্ঞাত আসামি করে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আবদুল্লাহ আল–মামুন/শায়লা/দীপ্ত নিউজ