আগামী কয়েক দিনের মধ্যে গ্যাস সংকট কেটে যাবে: প্রধানমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে জনদুর্ভোগের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে জনদুর্ভোগের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, সব ঠিক থাকলে আগামী কয়েক দিনের মধ্যে গ্যাস সংকট কেটে যাবে, তখন বিদ্যুৎ পরিস্থিতিরও উন্নতি হবে। 

শনিবার (১৫ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, তাদের বন্ধুরাই ক্ষমতায় ছিল। অন্তর্বর্তী সরকার এলএনজি টার্মিনাল বসানো বন্ধ করে দিয়েছে। সরকার দেশে ৩য় এলএনজি টার্মিনাল বানানোর চেষ্টা করছে। এ জন্য সময় লাগবে। সংকট সমাধানে সরকার চীন ও মালয়েশিয়ার সঙ্গে কথা বলেছে।

তিনি বলেন বলেন, ফ্যাসিবাদী সরকার মেগাপ্রকল্পের মাধ্যমে মেগা দুর্নীতি করেছে। দেশকে ফোকলা করে গেছে। বিদ্যুৎ খাতে ৩ লাখ কোটি টাকা দেনা করে গেছে। বিদ্যুতে কষ্ট পাচ্ছে মানুষ, গ্যাসের কষ্ট হচ্ছে।

তিনি আরও বলেন, দেশের নিজস্ব গ্যাস ছিল, কিন্তু তারা নতুন কূপ খনন করেনি। বরং বিদেশিদের হাতে এই খাত তুলে দিয়েছে।।

বিরোধী দলের উদ্দেশে তারেক রহমান বলেন, ৩ থেকে ৬ মাসের মধ্যে গ্যাসবিদ্যুৎ সমস্যার সমাধান দিতে পারলে বিরোধী দলের পরিকল্পনা গ্রহণ করবে সরকার। বিভ্রান্তি, হঠকারী রাজনীতি বাদ দেন। জনগণের উপকার হবে সেই রকম পরিকল্পনা থাকলে উপস্থাপন করুন।

তিনি আরও বলেন, ‘যারা আজ বড় বড় কথা বলছে, ১৭ বছর জনগণ আপনাদের রাজপথে দেখেনি। পত্রিকা বের করুন, আমাদের দলের নেতাকর্মীরা কীভাবে ১৭ বছর নির্যাতন সহ্য করেছে দেখুন। ৭১, ’৮৬, ’৯৬এ ভুল করেছেন। ’২৪এ টিকিট বিক্রি করে ভুল করেছেন। এখন উসকানি, বিভ্রান্তির রাজনীতি পরিহার করুন।’

সরকার প্রধান বলেন, একটি শিশু হাঁটতেও ১ বছর সময় লাগে। বর্তমান সরকারের বয়স মাত্র ৬ মাস। ক্ষমতায় এসে সরকার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা শুরু করেছে। ধীরে ধীরে সব সমস্যা সমাধানে কাজ করছি।

তিনি বলেন, ৭১ সালে দেশ স্বাধীন হয়েছে। এরপর বারবার গণতন্ত্র হোঁচট খেয়ছে। দেশে গণতন্ত্র থাকলে জবাবদিহি থাকবে, তখনই দেশের উন্নয়ন হবে। যেসব কাজ করলে দেশ ও মানুষের উপকার হবে, সরকার তাই করবে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More