দীপ্ত নিউজ
ক্রিকেট

আইপিএল: দিল্লিকে ১২ রানে হারিয়েছে রাজস্থান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আইপিএল: দিল্লিকে ১২ রানে হারিয়েছে রাজস্থান

আইপিএলের নবম ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ১২ রানে হারিয়েছে রাজস্থান। আগে ব্যাট কোরে ৫ উইকেটে ১৮৫ রানের লড়াকু পুঁজি পায় রাজস্থান রয়্যালস।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দিনের একমাত্র ম্যাচে, জয়পুরে টস হেরে আগে ব্যাট করে রাজস্থান।

দলীয় ৩৬ রানে তিন উইকেট হারায় রয়্যালস। তবে চার নম্বরে ব্যাট করতে নেমে ঝড় তোলেন রিয়ান পরাগ। ৪৫ বলে তিনি ছয় ছক্কা ও সাত চারে ৮৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। তার সাথে রবীচন্দ্রন অশ্বিনের ২৯, ধ্রুব জুরেলের ২০ রানের ক্যামিওতে ১৮৫ রানের লড়াকু পুঁজি পায় রাজস্থান।

জবাবে দলীয় ৩০ রানে দুই উইকেট হারায় দিল্লি। তবে ওপেনার ডেভিড ওয়ার্নার খেলেন ৪৯ রানের ইনিংস। এরপর রিষভ পান্ত ২৮ রান করে আউট হলে দলের হাল ধরেন ট্রিস্টান স্টাবস–অক্ষর প্যাটেল জুটি। স্টাবস ঝড়ে শেষ ওভারে দিল্লির সামনে ১৭ রানের সমীকরণ দাড়ায়। তবে আভেষ খানের দারুণ বোলিং নৈপূণ্যে মাত্র ৪ রান তুলতে পারে স্টাবস ও অক্ষর।

এতে নির্ধারিত ওভারে ১৭৩ রানে থামে দিল্লির ইনিংস আর ১২ রানের জয় পায় রাজস্থান।

 

এসএ/দীপ্ত সংবাদ