বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যাাশেজের প্রথম টেস্টে মাঠে নামবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

টেস্ট ক্রিকেট ইতিহাসের সবচেয়ে মর্যাদাপূর্ন ও ঐতিহ্যবাহী অ্যাাশেজ সিরিজ শুরু হতে যাচ্ছে আজ থেকে। বাংলাদেশ সময় বিকাল ৪ টা থেকে শুরু হবে প্রথম টেস্ট।

ইংল্যান্ডের বার্মিংহামের এজবাস্টন স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বর্তমান টেস্ট চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক ইংল্যান্ড। বছরের পর বছর দুই দেশের জন্য ব্যাপক সম্মানের এই সিরিজটি খেলতে মুখিয়ে থাকে দুদলই। এই সিরিজে গত বছরের অ্যাশেজের প্রতিশোধ নিতে চাইবে ইংল্যান্ড।

২০২১২২ মৌসুমের সেই সিরিজে স্বাগতিক অস্ট্রেলিয়ার মাটিতে ৪০ ব্যবধানের বিশাল লজ্জার হারের মুখ দেখেছিল সফরকারী ইংল্যান্ড। তবে এবার নিজেদের মাঠে ব্রেন্ডন ম্যাককালামের দায়িত্বে বেশ ভালো ফর্মেই আছে বেন স্টোকসের দল। অবসর ভেঙে এই সিরিজে দলে ফিরেছেন অলরাউন্ডার মঈন আলী। এছাড়া পুরো ফিট স্কোয়াডের থেকে পূর্ণ শক্তির একাদশ নিয়েই মাঠে নামবে তারা।

অন্যদিকে অ্যাশেজের শিরোপা নিজেদের কাছে ধরে রাখতে চাইবে অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে ইংল্যান্ডের মাটিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে বেশ আত্মবিশ্বাসী প্যাট কামিন্সের দল।

 

ইমাম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More