
অস্ত্র মামলা: ১৭ বছরের দণ্ড থেকে খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর

বাসা থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়ের করা মামলায় ১৭ বছরের কারাদণ্ড থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর’কে খালাস দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট।
বুধবার (১৯ মার্চ) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে লুৎফুজ্জামান বাবরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
উল্লেখ্য, ২০০৭ সালের ২৮ মে বাবরের গুলশান বাসার শোয়ার ঘর থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করার অভিযোগে একই বছর ৩ জুন রাজধানী গুলশান থানায় এ মামলা হয়।
বিচার শেষে ২০০৭ সালের ৩০ অক্টোবর ঢাকা মহানগর নয় নম্বর বিশেষ ট্রাইব্যুনাল আদালত বাবরকে ১৭ বছরের কারাদণ্ড দেন। ২০০৭ সালের ২৮ মে আটক হন লুৎফুজ্জামান বাবর। সেই থেকে কারাবন্দি ছিলেন বিএনপি এই নেতা।
এসএ








