শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

অস্ত্র মামলার ১৭ বছরের দন্ডপ্রাপ্ত আসামি ১০ বছর পর গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অস্ত্র মামলার ১৭ বছরের দন্ডপ্রাপ্ত আসামি ১০ বছর পর গ্রেপ্তার
আসামি আবু মুছা প্রকাশ ওরফে পিচ্চি মনছুর

ফেনীর ছাগলনাইয়া থানার একটি অস্ত্র মামলায় ১৭ বছর সশ্রম কারাদন্ডে দন্ডিত হত্যা, ডাকাতি ও অবৈধ অস্ত্র ব্যবসাসহ ৮টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আবু মুছা প্রকাশ ’পিচ্চি মনছুর’ কে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (৬ জুন) রাতে দীর্ঘ ১০ বছর পলাতক থাকার পর ঢাকা চকবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৭ জুন) দুপুরে র‌্যাব–৭ ফেনী ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ক্যাম্প কমান্ডার মো. সাদেকুল ইসলাম।

তিনি জানান, ২০১৩ সালের ৪ মার্চ ছাগলনাইয়া থানায় অবৈধ অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে একটি এলজি ও ৪ রাউন্ড কার্তুজ পাওয়া যায়। পরে সে মামলায় জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যায়। ২০১৬ সালে অস্ত্র মামলায় তার অনুপস্থতিতে ১৭ বছর সশ্রম কারাদন্ড দেয় আদালত। সে থেকে তাকে গ্রেপ্তারে বিভিন্ন জায়গায় অভিযান চালায় আইনশৃঙ্খল বাহিনী। সবশেষ গত ৬ জুন মঙ্গলবার রাতে ঢাকার চক বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব–৭।

উল্লেখ্য, তার বিরুদ্ধে ফেনীর বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে।

 

আবদুল্লাহ আল-মামুন/আফ/দীপ্ত নিউজ