দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

অস্ত্র মামলায় রিমান্ডে সাবেক এমপি ফজলে করিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অস্ত্র মামলায় রিমান্ডে সাবেক এমপি ফজলে করিম

রাউজান থানার অস্ত্র মামলায় চট্টগ্রাম–৬ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১১ নভেম্বর) চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সহিদুল ইসলামের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

চট্টগ্রাম জেলা আদালতের পুলিশ পরিদর্শক জাকির হোসাইন বলেন, ‘রাউজান থানার একটি অস্ত্র মামলায় সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করতে পাঁচদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে।’

আদালত সূত্র জানায়, গত ২৫ সেপ্টেম্বর ফজলে করিম চৌধুরীর বাড়িতে অভিযান চালায় যৌথবাহিনী। অভিযানে তার বাড়ি থেকে একটি পয়েন্ট ২২ বোর রাইফেল, একটি এলজি, একটি রিভলভার, একটি শটগান ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসব অস্ত্রের মধ্যে শুধু রাইফেলের লাইসেন্স থাকলেও বাকি সব ছিল অবৈধ।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর সকালে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের আবদুল্লাহপুর এলাকা থেকে ফজলে করিমকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

এসএ