শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

অর্থপাচার মামলায় খালাস পেলেন জি কে শামীম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অর্থপাচার মামলায় খালাস পেলেন জি কে শামীম
জি কে শামীম (ফাইল ছবি)

অর্থপাচার মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ঠিকাদার ও সাবেক যুবলীগ নেতা জি কে শামীমকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিচারপতি এ এস এম আব্দুল মোবিনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

২০২৩ সালের ১৭ জুলাই ঢাকার একটি আদালত জি কে শামীমকে ১০ বছরের সাজা এবং তার সাত দেহরক্ষীকে ৪ বছর করে কারাদণ্ড দেন। তাদের ৩ কোটি ৮৩ লাখ টাকার বেশি জরিমানাও করা হয়।

এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন শামীম। শুনানি শেষে তাকে খালাস দেওয়া হলো।

২০১৯ সালে র‌্যাব জি কে শামীমের বাসা ও অফিসে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি, নগদ টাকা, এফডিআর, বিদেশি মুদ্রা ও মদ জব্দ করে। এরপর গুলশান থানায় অর্থপাচার মামলা হয়।

এ মামলার তদন্ত করে চার্জশিট দেয় সিআইডি। বিচার শুরু হয় ২০২০ সালের নভেম্বরে।