শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

অভিনেতা মুকুল দেব মারা গেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অভিনেতা মুকুল দেব মারা গেছেন

মারা গেছেন ভারতীয় অভিনেতা মুকুল দেব। তার বয়স হয়েছিল ৫৪ বছর। শুক্রবার (২৪ মে) গভীর রাতে তিনি দিল্লিতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মুকুল দেব বেশ কিছু দিন ধরে বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। মুকুলের মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় প্রথম জানান অভিনেতা মনোজ বাজপায়ী। মুকুলের মৃত্যুর খবর ছড়াতেই বলিউডে শোকের ছায়া নেমে এসেছে।

তার মৃত্যুর কারণ এখনও আনুষ্ঠানিকভাবে তার পরিবার বা ঘনিষ্ঠদের তরফ থেকে জানানো হয়নি। তবে বেশ কিছু দিন ধরেই তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বলে জানা গেছে।

বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন মুকুল। ছোটপর্দা থেকে বড় পর্দা– সব প্ল্যাটফর্মেই সমান তালে কাজ করেছেন। প্রথম ছবি ‘দস্তক’–এ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। এই ছবি দিয়ে বলিউডে পা রাখেন প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেনও। সালমান খানের সঙ্গে ‘জয় হো’ ছবিতে মুকুলের অভিনয় আলাদা করে নজর কেড়েছিল দর্শক–সমালোচকদের।

হিন্দি ছাড়াও তার ঝুলিতে মালয়ালি, গুজরাটি, পঞ্জাবি, মরাঠি, ইংরেজি এবং বাংলা ছবিও রয়েছে।

একাধিক বাংলা ছবিতে কাজ করেছিলেন তিনি। তালিকায় ‘আওয়ারা’, ‘বচ্চন’, ‘সুলতান: দ্য স্যাভিয়ার’ উল্লেখযোগ্য।

আল