শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

অভিনয় ছেড়ে দেওয়ার বিষয়ে যা বললেন তামিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
অভিনয় ছেড়ে দেওয়ার বিষয়ে যা বললেন তামিম

ইউটিউবার এবং গায়ক হিসেবে তামিম মৃধা বেশ পরিচিত। বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতাদের একজন তিনি। বর্তমানে ব্যক্তিগত জীবন ও ব্যবসা নিয়ে ব্যস্ত আছেন। সম্প্রতি অভিনয় ছেড়ে দিয়ে ইসলামের ছায়াতলে এসেছেন তামিম– এমন খবর ছড়িয়ে পড়ে। কিছু গণমাধ্যমেও বিষয়টি নিয়ে খবর প্রচার হয়েছে। তবে বিষয়টি এমন নয় বলে জানিয়েছেন এই অভিনেতা।

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তামিম জানান, তিনি ইউটিউবে একটি ইসলামিক অনুষ্ঠান চালু করেছেন। যেখানে অনুষ্ঠানের প্রথম পর্বে দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছেন।

অভিনয় ছেড়ে দিয়ে ইসলামের ছায়াতলে আসার বিষয়ে তার ভাষ্য, ‘লম্বা সময় ধরে অভিনয় থেকে কিছুটা দূরে আছি। তার মানে এই না যে পুরোপুরি অভিনয় বিদ্বেষী হয়ে গেছি। বিষয়টি ঘিরে আমাকে নিয়ে যেভাবে প্রচার করা হচ্ছে, বিষয়টা সেরকম না।’

এটা আমার ব্যক্তিগত বিষয় উল্লেখ করে তিনি বলেন, ‘আমি অনুরোধ করবো, এটা নিয়ে যেন কেউ বিভ্রান্ত না ছড়ায়। যেহেতু এটা আমার ব্যক্তিগত বিষয়। এই বিষয়গুলো নিয়ে আলোচনা বাড়লে বিষয়টি বিভিন্ন মানুষ বিভিন্নভাবে নিতে পারেন।’

এদিকে তামিমের বড় ভাই সাকিব এম তালহা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট লিখেছেন, ‘আমার ভাই তামিম মৃধা মূলধারার মিডিয়াতে কাজ করা ছেড়ে দিয়েছেন।’

আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন উল্লেখ করে তিনি বলেন, ‘আশা করি আপনারা তাকে (তামিম) সমর্থন করবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।’

আল