শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

অভিনয়ের সুযোগ দিচ্ছে দীপ্ত টিভি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
অভিনয়ের সুযোগ দিচ্ছে দীপ্ত টিভি!

দীপ্ত টিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘দেনা পাওনা’র অডিশন। আর সেখানেই অভিনয়ের সুযোগ পাচ্ছেন অভিনয় জগতে আসতে আগ্রহী প্রতিভাবান শিল্পীরা।

নিজস্ব প্রযোজনায় নাটক নির্মাণে প্রচারের শুরু থেকেই দীপ্ত টিভি অগ্রাধিকার দিয়ে আসছে গুণি এবং প্রতিভাবান অভিনয়শিল্পীদের।

দীপ্ত’র বেশিরভাগ দীর্ঘ ধারাবাহিকেই মূল চরিত্রে অভিনয়ে অগ্রাধিকার পেয়ে আসছে মঞ্চাভিনয় শিল্পী বা সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মেধাবী অভিনেতা অভিনেত্রীরা। তারই ধারাবাহিকতায় আসন্ন নতুন ধারাবাহিক ‘দেনা পাওনা’র জন্যও বাছাই করা হচ্ছে শিল্পীদের। এই বাছাইপ্রক্রিয়া এবার ঢাকাসহ চলছে চট্টগ্রাম ও রাজশাহীতেও।

চট্টগ্রামের অডিশন ৮ অক্টোবর (চিটাগাং শিল্পকলা)এবং রাজশাহীর অডিশন ১১ অক্টোবর (রাজশাহী শিশু একাডেমি)। আগ্রহী শিল্পীদের অতিসত্ত্বর যথাযথ প্রক্রিয়ায় দীপ্ত টিভির সাথে যোগাযোগ করতে এবং চোখ রাখতে বলা হচ্ছে দীপ্ত টিভির অফিশিয়াল ফেসবুক পেজে। অনলাইনে ছবি ও সিভি পাঠানোর ঠিকানা:

audition@deepto.tv

দীপ্ত টিভির প্রযোজনায় নাটকটির চিত্রনাট্য করেছেন আহমেদ খান হীরক এবং পরিচালনায় আছেন গোলাম মুক্তাদির।

রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্রুপদী ছোটগল্প থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিতব্য ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’র শুটিং শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই।

 

মহসান/মোরশেদ আলম/দীপ্ত নিউজ