দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

অবৈধভাবে বালু তোলায় দুটি ড্রেজার মেশিন জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অবৈধভাবে বালু তোলায় দুটি ড্রেজার মেশিন জব্দ

ফেনীর ফুলগাজী উপজেলায় নদী থেকে অবৈধভাবে বালু তোলা বন্ধে অভিযান শুরু করেছে প্রশাসন।

রবিবার (১ অক্টোবর) অভিযান চালিয়ে মুন্সিরহাট ইউনিয়নের নোয়াপুর এলাকার সিলোনীয়া নদী থেকে দুটি ড্রেজার মেশিন জব্দ করা হয়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আল–আমিন অভিযানে নেতৃত্ব দেন।

সহকারি কমিশনার (ভূমি) আল–আমিন জানান, নোয়াপুর এলাকার সিলোনীয়া নদীতে ভাসমানভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। তখন বালু উত্তোলনের কাজে ব্যবহৃত অবৈধ দুটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।

ফুলগাজী নির্বাহী কর্মকর্তা তানিয়া ভূঁইয়া জানান, এ বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এসএ/দীপ্ত নিউজ