শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

অবহেলায় এখন কিছু যায় আসে না: পরীমণি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অবহেলায় এখন কিছু যায় আসে না: পরীমণি

শরিফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর বর্তমানে ছেলে রাজ্যকে নিয়ে একাই থাকছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। কাজের পাশাপাশি ছেলের সব দায়িত্ব তিনিই পালন করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় থাকেন পরীমণি। প্রায় সময়ই নিজের ছবি, ভিডিও কিংবা অনুভূতি ভক্তদের সঙ্গে শেয়ার করতে ভোলেন না তিনি।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে নিজের একটি ছবি শেয়ার করে ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, কারও অবহেলায় এখন আর কিছু যায় আসে না তার।

আরও পড়ুন: আমার একটা তুমি আছো কাকে বললেন পরীমণি

ক্যাপশনে পরীমণি লিখেছেন— ‘যখন মানুষের খুব প্রিয় কেউ তাকে অপছন্দ, অবহেলা কিংবা ঘৃণা করে তখন প্রথম প্রথম মানুষ খুব কষ্ট পায় এবং চায় যে সব ঠিক হয়ে যাক। কিছুদিন পর সে সেই প্রিয় ব্যক্তিকে ছাড়া থাকতে শিখে যায়। আর অনেক দিন পরে সে আগের চেয়েও বেশি খুশি থাকে যখন সে বুঝতে পারে যে কারও ভালোবাসায় জীবনে অনেক কিছুই আসে যায়, কিন্তু কারও অবহেলায় সত্যিই কিছু যায় আসে না।’

ওই ছবিতে দেখা যায়, পরীমণি পরনে গোলাপি রঙের শাড়ি সঙ্গে ম্যাচিং ব্লাউজ। কানে দুল আর খোলা চুলে একটি শিমুল ফুল গাছের ডাল ধরে বেশ হাস্যোজ্জ্বল মুখেই তাকিয়ে আছেন তিনি। আর ছবিটি তুলেছেন চিত্রনায়ক সায়মন সাদিক। পোস্টে তার নামও মেনশোন করেন পরীমণি।

গেল বছর ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং শেষ করেছেন পরীমণি। এরপর যুক্ত হয়েছেন ‘খেলা হবে’ নামের নতুন একটি সিনেমায়। এ ছাড়া তার হাতে রয়েছে অনম বিশ্বাসের ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’।

সম্প্রতি নায়ক ফেরদৌস আহমেদের সঙ্গে একটি বিজ্ঞাপনেও কাজ করেছেন পরীমণি।

সুপ্তি/ দীপ্ত নিউজ