শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

অবরোধে রাজশাহীর জনজীবন স্বাভাবিক

আদীব জামাল
আদীব জামাল
অবরোধে রাজশাহীর জনজীবন স্বাভাবিক

বিএনপি–জামায়াতের ডাকা ৫ম দফার ৪৮ ঘন্টা অবরোধ কর্মসূচির ২য় দিন ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের ডাকা অর্ধ দিবস হরতাল রাজশাহীর জনজীবনে কোন প্রভাব পড়েনি। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের অর্ধদিবস(৬টা–২টা)সর্বাত্বক হরতাল ডাকলেও তাদের নেতাকর্মীদের মাঠে নেই।

হস্পতিবার (১৬ নভেম্বর) সকালে অবরোধের সমর্থনে বিএনপি’র কোন নেতাকর্মীদের রাজপথে অবস্থান বা বিক্ষোভ করতে দেখা যায়নি।

যথাসময়ে রেলস্টেশন থেকে সকল রুটের লোকাল ও আন্তঃনগর ট্রেন সময়মতো ছেড়ে গেছে। রাজশাহী জেলা বাস টার্মিনাল ও বিভাগীয় বাস টার্মিনাল থেকে কোন দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। তবে লোকাল দুই–একটি বাস চলাচল করছে। রাজশাহী মহানগরীর দোকান–পাট খুলেছে এবং মহানগরীতে রিকশা ও অটো রিকশা চলাচল স্বাভাবিক রয়েছে। অবরোধে অপ্রীতিকর ঘটনা এড়াতে মহানগরীর গুরুত্বপূর্ন সড়ক ও সড়ক মোড় সমূহে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিয়মিত টহল দিচ্ছে র‌্যাব ও পুলিশ।

অবরোধ প্রতিহত করতে মহানগরীর গুরুত্বপূর্ণ ১১টি পয়েন্টে অবস্থান নিয়ে আছে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

ইউ. আদনান/মোরশেদ আলম/দীপ্ত নিউজ