শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

অবরোধের প্রথম দিনে বরিশালের পরিস্থিতি স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অবরোধের প্রথম দিনে বরিশালের পরিস্থিতি স্বাভাবিক

 

বরিশালের স্বাভাবিকভাবে পালিত হচ্ছে বিএনপির ডাকা অবরোধ। অবরোধের সমর্থনে বিএনপি নেতা কর্মীদের এখন পর্যন্ত মাঠে দেখা যায়নি। অবরোধকে কেন্দ্র করে কোন ধরনের পিকেটিং কিংবা সহিংসতার ঘটনা ঘটেনি জেলায়।

তিন দিনব্যাপী বিএনপি‘র ঢাকা অবরোধের প্রথম দিনে বরিশালে সীমিত আকারে চলাচল করছে বাস ও লঞ্চ। ভোর ছটা থেকে বরিশাল নৌবন্দর ত্যাগ করেছে বিভিন্ন গন্তব্যের অভ্যন্তরীণ রুটের লঞ্চ।

নগরীর রুপাতলী বাস স্ট্যান্ড থেকে বিভাগের চার জেলার উদ্দেশ্যে নিয়মিত বিরতিতে ছেড়ে গেছে অভ্যন্তরীণ রুটের বাস তবে নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে সীমিত আকারে চলাচল করছে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটের বাস । লঞ্চ ও বাসগুলোতে যাত্রী সংখ্যা ছিল খুবই সামান্য। মহাসড়ক ও নগরীর অভ্যন্তরে তিন চাকার গণপরিবহন এবং পণ্যবাহী যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

বাজার, ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি দপ্তরের কার্যক্রম অন্যান্য দিনের মতো স্বাভাবিক রয়েছ। তবে সড়কে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। কাউকে সন্দেহ হলে করা হচ্ছে তল্লাশি।

 

মর্তুজা জুয়েল/ আল/ দীপ্ত সংবাদ