রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অবরোধের দ্বিতীয় দিন রাজধানীতে বেড়েছে যানবাহনের সংখ্যা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

রাজধানীসহ সারাদেশে আজ (বুধবার, ১ নভেম্বর) দ্বিতীয় দিনের মত অবরোধ পালন করছে বিএনপিজামায়াত।

রাজধানীতে আজ যানবাহনের সংখ্যা বেড়েছে। আন্তঃনগর বাসের পাশাপাশি বেড়েছে ব্যক্তিগত গাড়ি, রিকশা ও অটোরিকশার সংখ্যা। বেড়েছে যাত্রীবাহী মোটরসাইকেলের সংখ্যাও।

সকালে রাজধানীর বিভিন্ন স্থানে দেখা যায় অফিসগামী মানুষের ভিড়। যানবাহনের সংখ্যা বাড়ায় তাদের ভোগান্তিও কিছুটা কমেছে।

নগরীতে যানবাহন চললেও আজও ঢাকা থেকে আন্তঃজেলা বাস ছাড়ছে না।

সরকারের পদত্যাগের একদফা দাবিতে তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও জামায়াত। তাদের দাবি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More