অন্তর্বর্তীকালীন সরকারের শপথের সময় জানালেন সেনাপ্রধান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আগামীকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেবে বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকার–উজ–জামান।

বুধবার (৭ আগস্ট) সেনা সদরদপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সেনাপ্রধান বলেন, ‘ড. ইউনূস আগামীকাল দেশে আসবেন। আমি তাকে বিমানবন্দরে রিসিভ করব। আশা কারি আগামীকাল (৮ আগস্ট) রাত ৮টায় অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠিত হবে।’

এ সরকারে ১৫ জন সদস্য থাকতে পারেন বলেও জানান জেনারেল ওয়াকার–উজ–জামান।

এদিকে গুজব কান না দেয়ার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, ‘গুজব চলছে। সেদিকে খেয়াল রাখবেন। গুজব থেকে বিরত থাকবেন। পুলিশের পুনর্গঠনে কাজ চলছে। আশা করি সবাই মিলে একটি সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারব।’

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More