শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

অনুমতি ছাড়া কর্মসূচি পালনের চেষ্টা করলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
অনুমতি ছাড়া কর্মসূচি পালনের চেষ্টা করলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

 

কোনো সংগঠন অনুমতি ছাড়া রাজধানীতে কর্মসূচি পালনের চেষ্টা করলে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে পুলিশের কারও উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

ঢাকা মেট্রেপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব নেওযার দুইদিন পর সোমবার (২ অক্টোবর) গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করেন হাবিবুর রহমান। ডিএমপি‘র মিডিয়া সেন্টারের এই আয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাসহ নগরবাসীর নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে কথা বলেন তিনি।

পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নতুন কমিশনার। উঠে আসে রাজনেতিক সভা–সমাবেশের বিষয়ে ডিএমপির অবস্থান। যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ নিয়ে তাদের মাথাব্যাথা নেই।

যেকোনো ধরনের অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে থাকবে বলে জানান এই কর্মকর্তা। সাইবার ক্রাইম ও মাদক নিয়ন্ত্রণে অগ্রাধিকারের কথা উল্লেখ করে, ডিএমপি কমিশনার জানান– নাগরিক সেবা বৃদ্ধির লক্ষ্যে ”মেসেজ টু কমিশনার” নামে হট নম্বর চালুর পরিকল্পনা রয়েছে তার।

 

 

আল / দীপ্ত সংবাদ