শিরোনাম
ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় দেয়া হবে না: জামায়াত আমির মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

অতিরিক্ত সচিব হলেন ১৩১ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অতিরিক্ত সচিব হলেন ১৩১ জন

প্রশাসনে যুগ্মসচিব পদমর্যাদার ১৩১ কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।

রবিবার (২৫ আগস্ট) পদোন্নতির আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পদোন্নতি দিয়ে নিয়মানুযায়ী তাদের জনপ্রশাসনে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। পরবর্তীতে তাদেরকে পদায়ন করা হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল হতে কোনো কর্মকর্তার দপ্তর, কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম–ঠিকানা উল্লেখ করে যোগদান পত্র দাখিল করবেন।

এতে আরও বলা হয়, অতিরিক্ত সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যে তারিখে অতিরিক্ত সচিব পদে পদোন্নতির যোগ্যতা অর্জন করেছেন;এরপর যে তারিখ থেকে কনিষ্ঠ কর্মকর্তা দ্বারা অতিক্রান্ত হয়েছেন সেই তারিখ থেকে তাদের পদোন্নতি কার্যকর হবে এবং তারা বকেয়া আর্থিক সুবিধা প্রাপ্য হবেন।

পরবর্তীতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো রকম বিরূপ, ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

আল/ দীপ্ত সংবাদ