শিরোনাম
কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি
দীপ্ত নিউজ
জাতীয়

অগ্নিসন্ত্রাসে জড়িতদের বিচার দ্রুত শেষ করার তাগিদ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অগ্নিসন্ত্রাসে জড়িতদের বিচার দ্রুত শেষ করার তাগিদ প্রধানমন্ত্রীর

 

অগ্নিসন্ত্রাসে জড়িতদের বিচার দ্রুত শেষ করে শাস্তি নিশ্চিত করতে আইনজীবীদের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, বিএনপির আন্দোলনে সমস্যা নেই কিন্তু ফের অগ্নিসন্ত্রাস করলে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আইনজীবীদের মহাসমাবেশে এসব কথা বলেন তিনি। কর্মসূচিতে যোগ দেয়ার আগে সকালে সুপ্রীম কোর্ট প্রাঙ্গনে বার কাউন্সিলের নবনির্মিত ১৫তলা ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফিলিস্তিনে নিহতদের স্মরণে বাংলাদেশে একদিন শোক পালনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী আল আকসা মসজিদের ছবি সম্বলিত উত্তরীয় পরিধান করে আইনজীবীদের মহাসমাবেশে যোগ দেন। বক্তব্যে ওয়ান ইলেভেনের সময় আইনজীবীদের সাহসী ভূমিকার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা সরকার প্রধান।

 

আল/ দীপ্ত সংবাদ