শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বিনোদন

৮ বছর পর ফিরল ‘কুংফু পান্ডা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৮ বছর পর ফিরল ‘কুংফু পান্ডা’

হলিউডের জনপ্রিয় অ্যানিমেশন সিনেমাগুলোর একটি কুংফু পান্ডা সিরিজ। দর্শক মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে ‘কুংফু পান্ডা’ ফ্র্যাঞ্চাইজির আগের তিনটি সিনেমা। প্রায় আট বছরের দীর্ঘ অপেক্ষার পর আসছে সিরিজটির চতুর্থ সিনেমা।

শুক্রবার (৮ মার্চ) আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে ‘কুংফু পান্ডা ৪’। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি।

সবশেষ ২০১৬ সালে মুক্তি পেয়েছিলো ‘কুংফু পান্ডা ৩’। এরপর লম্বা একটা বিরতি। বলা যায়, পান্ডার লড়াই দেখতে উন্মুখ হয়ে আছেন সারা বিশ্বের সব বয়সী সিনেমাপ্রেমীরা। ‘কুংফু পান্ডা ৪’ নিয়ে ভক্ত–দর্শকদের প্রত্যাশা আগের চেয়ে অনেক বেশি।

আরও পড়ুন: এবার মা হচ্ছেন ক্যাটরিনা !

চ্যালেঞ্জটা ঠিকই মাথায় রেখেছেন পরিচালক মাইক মিশেল। তিনি জানান, নতুন সিনেমাকে আরও সমৃদ্ধ, আরও মহাকাব্যিক, আরও মজার করে তৈরির যাবতীয় চেষ্টা করেছেন।

প্রসঙ্গত, ‘কুংফু পান্ডা ৪’ সিনেমাটি নির্মাণে খরচ হয়েছে ১৪০ মিলিয়ন মার্কিন ডলার। ‘কুংফু পান্ডা’ সিরিজের প্রথম ছবিটি মুক্তি পায় ২০০৮ সালে, দ্বিতীয়টি ২০১১ সালে আর তৃতীয়টি ২০১৬ সালে। সবগুলো সিনেমাই দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।

 

এসএ/দীপ্ত সংবাদ