শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

৭১ আমাদের শিকড়, ২৪ আমাদের অস্তিত্ব: সারজিস আলম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৭১ আমাদের শিকড়, ২৪ আমাদের অস্তিত্ব: সারজিস আলম

জাতীয় নাগরিক কমিটির মূখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের শিকড়, তেমনি ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমাদের অস্তিত্ব।

বুধবার (৮ জানুয়ারি) বিকেলে নরসিংদীর ভেলানগর এলাকায় তাহমিদ চত্ত্বরে ৭ দফা দাবিতে লিফলেট বিতরণ অনুষ্ঠানে সারজিস আলম এ কথা বলেন।

তিনি বলেন, ‘এ অস্তিত্বকে যাতে আমরা ইতিহাসের অংশ হিসেবে রাখতে পারি, সে জন্য আমাদের শহীদদের কথা, আমাদের বীর যোদ্ধাদের কথা, বৈষম্যবিরোধী যে ছাত্র আন্দোলন আমাদের ঐক্যবদ্ধ করেছে সে প্লাটফর্মটির কথা স্মরণে রাখতে হবে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা, সকল সিস্টেমের কথা, সকল পেশার মানুষের প্রতিটি কথা জুলাই আন্দোলনের ঘোষণাপত্রে উল্লেখ থাকতে হবে।’

সারজিস বলেন, ‘নরসিংদী জেলখানা মোড় ছিল ২০২৪ সালের আন্দোলনের অন্যতম রণক্ষেত্র। ফ্যাসিস্ট হাসিনার ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ক্যাডাররা ও পুলিশ নামক কিছু সন্ত্রাসীবাহিনী নিরীহ ছাত্র–জনতার ওপর গুলি চালিয়েছিল। এখানে কেউ কেউ পোষাকে, কেউ পোষাক ছাড়া, কেউ অস্ত্র নিয়ে, কেউ অস্ত্র ছাড়া আমাদের ছাত্রদের উপর হামলা চালিয়েছে।’

তিনি আরও বলেন, ‘যে চেতনা ধারণ করে ২০২৪ সালের ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছে, যে আশা আকাঙ্খাকে সামনে রেখে ২৪ এর গণ–অভ্যুত্থান সংগঠিত হলো, যে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে রক্ত ঝরলো, অনেক প্রাণহানি ঘটলো, সে বিষয়গুলো একটি লিখিত ঘোষণাপত্রে (ডকুমেন্টেশন) থাকা উচিৎ।’

তিনি এ সময় জুলাই আন্দোলনের ঘোষণাপত্র প্রদানসহ ৭ দফা দাবিতে লিফলেট বিতরণ করেন। দুপুরে নরসিংদীর শিবপুর উপজেলার ঢাকা–সিলেট মহাসড়কের ইটাখোলা মোড় থেকে তিনি লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেন। পরে, নরসিংদীর বিভিন্ন স্থানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেন এবং তাদের দাবির পক্ষে যুক্তি তুলে ধরেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়েছে। এ সময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের অংশগ্রহণ ও আন্দোলনে শহীদ পরিবারের অভিভাবক ও আহতদের উপস্থিতিতে এ লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।