দীপ্ত নিউজ
রাজধানী

৬ দিন পর মিলল ফেরি মাস্টারের মরদেহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৬ দিন পর মিলল ফেরি মাস্টারের মরদেহ
লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস

মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধার সহকারী ইঞ্জিন চালক মো. হুমায়ুন কবিরের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

সোমবার (২২ জানুয়ারি) বিকেল ৫ টার দিকে মানিকগঞ্জ ফায়ার অ্যান্ড ডিফেন্স উপসহকারী পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাহাদুরপুর পদ্মা নদীতে হুমায়ুনের মৃতদেহ মিলেছে। তার মৃতদেহ পাঁচ নম্বর ঘাটে নিয়ে আসছে ফায়ার সার্ভিস। দুপুরের হরিরামপুর উপজেলার বাহাদুরপুর পদ্মা নদীতে তার মৃতদেহের সন্ধান মেলে। যা ঘটনাস্থল থেকে ১৩ কিলোমিটার দূরে।

গত মঙ্গলবার রাতে দৌলতদিয়া–পাটুরিয়া রুটে চলাচলকারী রজনীগন্ধা ফেরিটি টার্মিনাল–৫ এর কাছে ডুবে যায়। সেসময় থেকেই নিখোঁজ ছিলেন হুমায়ুন। এদিকে আজ সোমবারও ফেরিটি উদ্ধারে অফিযান চলছে।

 

আরও পড়ুন: পাটুরিয়ায় ফেরিডুবি; খোঁজ মেলেনি সহকারী চালকের

 

চন্দন / আল / দীপ্ত সংবাদ