৬ ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রাম বন্দরে কনটেইনার পরিবহন চালু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
পণ্যবাহী ট্রেইলরের এক কর্মীকে মারধরের জেরে প্রায় ৬ ঘণ্টা ব্ন্ধ থাকার পর চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পরিবহন শুরু হয়েছে।

পণ্যবাহী ট্রেইলরের এক কর্মীকে মারধরের জেরে প্রায় ৬ ঘণ্টা ব্ন্ধ থাকার পর চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পরিবহন শুরু হয়েছে।

গেইট পাশ নিয়ে পরিবহন শ্রমিক ও বন্দরের নিরাপত্তা কর্মীর বিতণ্ডা থেকে হাতাহাতিতে জড়ানোর ঘটনা নিয়ে আলোচনার পর সোমবার রাত ১০টায় আবার বন্দরে কন্টেইনার পরিবহন শুরু হয়।

এর আগে, বিকাল ৪টার দিকে মারামারির ঘটনার কিছু পর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ করে দেয়ে ট্রাক, প্রাইম মুভার ও ট্রেইলার চালক শ্রমিকরা।

শ্রমিকদের অভিযোগ, বন্দরের গেইটে প্রবেশ পাস দেওয়াকে কেন্দ্র করে ট্রেইলর শ্রমিক অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষের সঙ্গে বন্দর গেটে কর্মরত এক নিরাপত্তা কর্মীর প্রথমে বাগবিতণ্ডা পরে হাতাহাতির ঘটনা ঘটে। এরই জেরে পণ্য পরিবহন বন্ধ করে দেয় শ্রমিকরা।

প্রাইম মুভারস ট্রেইলার শ্রমিক ইউনিয়ন সভাপতি সেলিম খান জানান, গেট পাসের ফি ৫৭ টাকার বদলে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত নেয়া হচ্ছে। সমিতির কোষাধ্যক্ষ মোকতার হোসেনের কাছ থেকেও বাড়তি টাকা নেয়ার প্রতিবাদ জানালে বন্দরের সিকিউরিটি কর্মীরা তাকে মারধর করেন। পরে বন্দর কর্তৃপক্ষকে এ বিষয়ে জানালে তারা এসে মীমাংসার প্রস্তাব দেয়।

তিনি আরও জানান, এরপর আমরা সবাই ৪ নম্বর গেটে গেলে সেখানে আবারও ঝামেলা সৃষ্টি হয়। এরপর থেকে আমরা পণ্য পরিবহন বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা।

উল্লেখ্য, চট্টগ্রাম বন্দর দিয়ে প্রতিদিন অন্তত ৫ হাজার একক কনটেইনারবাহী পণ্য ডেলিভারি হয়। জাহাজ থেকে নামিয়ে এই কনটেইনার ট্রেইলরে করে গন্তব্যে নেয়া হয়।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More