শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

৫৬ দিন পর ভেসে উঠল রাঙামাটির ঝুলন্ত সেতু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৫৬ দিন পর ভেসে উঠল রাঙামাটির ঝুলন্ত সেতু

বৃষ্টি ও উজানের ঢলে কাপ্তাই হ্রদে পানি বাড়ার ফলে ডুবে যাওয়া ‘সিম্বল অব রাঙামাটি’ খ্যাত ঝুলন্তসেতু ১ মাস ২৬ দিন পর ভেসে উঠেছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে সেতুর পাটাতন ভেসে উঠে। পাটাতন থেকে নেমে যায় পানি।

পানি কমার পর সেতুর পাটাতন মুছার ও মেরামতের কাজ করছে পর্যটন কতৃপক্ষের শ্রমিকরা। সেতুতে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলেও কয়েকদিনের মধ্যে সংস্কার কাজ শেষে সেতুটি সকলের জন্য উন্মুক্ত করা হবে বলে জানান পর্যটন কতৃপক্ষ।

রাঙামাটি পর্যটন করর্পোরেশনের ব্যবস্থাপক আলো বিকাশ চাকমা জানান, কাপ্তাই হ্রদের পানি কমায় সেতুটি ভেসে উঠেছে। এখন সংস্কার কাজ শেষে কতৃপক্ষের অনুমতি নিয়ে সেতুটি সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, খুব শীগ্রই।

কাপ্তাই হ্রদের পানি বাড়ার সাথে সাথে প্রতিবছরই সেতুটি হ্রদের পানিতে ডুবে যায়। হ্রদের সর্বোচ্চ পানির স্তর ১০৯ ফুট থাকলেও হ্রদে ১০৫ ফুট পানি হলেই সেতুটি ডুবে যায়। এ বছরও হ্রদের পানি বাড়ায় ২৩ আগস্ট ডুবে যায় সেতুটি। হ্রদের পানি কমায় ১ মাস ২৬ দিন ডুবে থাকার পর আজ আবারো ভেসে উঠেছে সেতুটি।

 

মিশু/ সুপ্তি/ দীপ্ত সংবাদ