শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

৫৩ ঘণ্টা পর শ্রমিক অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৫৩ ঘণ্টা পর শ্রমিক অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

টানা ৫৩ ঘণ্টা পর ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক ছেড়েছেন পোশাক কারখানা শ্রমিকরা। ফলে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। বেতন পরিশোধের আশ্বাসের পর সোমবার (১১ নভেম্বর) দুপুর দুইটার দিকে সড়ক ছাড়েন শ্রমিকরা।

এর আগে বকেয়া বেতনের দাবিতে গত শনিবার (৯ নভেম্বর) সকাল ৯টা থেকে শ্রমিকরা একটানা বিক্ষোভ ও অবরোধ করে আসছেন। এর ফলে মহাসড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

চার মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে তৃতীয় দিনের মতো ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা।

সোমবার (১১ নভেম্বর) সকাল থেকে গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকায় অবস্থিত টিএনজেড অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন।

গত শনিবার (৯ নভেম্বর) সকাল ৯টায় শুরু হওয়া শ্রমিকদের এই আন্দোলন তৃতীয় দিনের মতো আজও অব্যাহত ছিল।

পরিস্থিতি উত্তেজনাপূর্ণ থাকায় গতকালও ৪০টি কারখানা বন্ধ রাখা হয়। একটানা তিন দিন ধরে মহাসড়ক অবরোধ থাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল দীর্ঘক্ষণ থমকে রয়েছে। বিকল্প পথ হিসেবে কিছু যানবাহন ভোগড়া বাইপাস থেকে মীরেরবাজার হয়ে রাজধানীর সাথে সংযোগ রক্ষা করার চেষ্টা করলেও যানজটের কারণে তা ব্যাহত।

আল/ দীপ্ত