দীপ্ত নিউজ
শিক্ষা

৪৫তম বিসিএস মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৪৫তম বিসিএস মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।

রবিবার (১৯ অক্টোবর) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ ক্যাডারের ৭৩ জন, সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের ৭৪৭ জন এবং শুধু কারিগরি/পেশাগত ক্যাডারের পদসমূহের ২২৫ জন রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২৬ থেকে ৩০ অক্টোবর বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও সংশ্লিষ্ট নির্দেশনা বিপিএসসির সরকারি ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে। প্রার্থীদের নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।