শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

৪০ দিন ফজর নামাজ জামাতে পড়ে উপহার পেলেন ১০ মুসল্লী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৪০ দিন ফজর নামাজ জামাতে পড়ে উপহার পেলেন ১০ মুসল্লী
উপহার পেলেন ১০ মুসল্লী

টানা ৪০ দিন ফজরের নামাজ জামাতে আদায় করে ঈদের পোশাক উপহার পেলেন ১০ মুসল্লী। ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের পূর্ব ছিলোনীয়া পশ্চিম পাড়া জামে মসজিদে এমন উপহার দেয়া হয়েছে। ২৭ রমাদান রোববার রাতে মুসল্লীদের হাতে পায়জামা–পাঞ্জাবী–টুপি তুলে দেয়া হয়।

উপহার প্রাপ্ত মুসল্লিরা হলেন– অবসরপ্রাপ্ত দুদক কর্মকর্তা আবদুল লতিফ, ব্যবসায়ী রুহুল করিম, বেসরকারি চাকুরীজীবী আনোয়ার হোসেন ও সিরাজুল ইসলাম, অটোচালক ইব্রাহিম, কৃষক নুরুল আমিন, কলেজ শিক্ষার্থী আবসার এবং দুইজন কিশোর।

মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. মামুনের সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত উপহার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সহ–সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার রবিউল হক।

এসময় এলাকার কৃতিসন্তান বিশ্ববিদ্যালয় শিক্ষক ও সাংবাদিক বুরহান উদ্দিন ফয়সল, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির সহকারী অধ্যাপক ড. শামসুদ্দিন ফরহাদ, মসজিদ কমিটির কোষাধ্যক্ষ মাহমুদ পারভেজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লীরা উপস্থিত ছিলেন।

উপহার পেয়ে মুসল্লীরা বলেন, নামাজ পড়েছি আল্লাহর সন্তুষ্টির জন্য, উপহার আমাদের উৎসাহ বাড়াবে।

ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. মামুন বলেন, নামাজের পুরষ্কার তো আল্লাহ দেবেন, আমরা মুসল্লীদের উৎসাহ দেয়ার জন্যই এমন আয়োজন করেছি। এর আগে মসজিদ কমিটির পক্ষ থেকে উপহার দেয়ার ঘোষণা দেয়া হয়েছিল।

মামুন/ আল / দীপ্ত সংবাদ