শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

৩৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৩৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

কুমিল্লা জেলার কয়েকটি এলাকায় আগামী শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ৮টা থেকে শনিবার (১৯ অক্টোবর) রাত ৮টা পর্যন্ত মোট ৩৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

কুমিল্লা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস সরবরাহ লাইনে জরুরি মেরামত কাজের জন্য শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ৮টা থেকে শনিবার রাত ৮টা পর্যন্ত মোট ৩৬ ঘণ্টা চান্দিনা বিদ্যুৎ কেন্দ্রসহ চান্দিনা উপজেলা, কুমিল্লা ক্যান্টনমেন্ট, বুড়িচং উপজেলার কোরপাই, নাজিরাবাজার, দেবপুর এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কুমিল্লা শহর ও আশপাশে এলাকায় ওই সময়ে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। এতে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

 

এসএ