শিরোনাম
২৫ ডিসেম্বর হাতিরঝিলে ‘ঢাকা উইন্টার হাফ ম্যারাথন ২০২৬’ সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ফজরের নামাজে নজিরবিহীন মুসল্লি, ২০টিরও বেশি দেশে আলোচনায় ‘রিজালুল ফজর’ উদ্যোগ ইনানীতে গ্যাস বিস্ফোরণে বাপেক্সের ৭ কর্মী আহত ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন শরীয়তপুরে আ. লীগ-বিএনপির সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, গুলিবিদ্ধ ২ পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১.১ ডিগ্রি সেলসিয়াস পাকিস্তান সফর শেষে ঢাকা ফিরেছেন স্পিকার হাফিজ উদ্দিন ঢাকায় ‘রাইজ অ্যাবাভ অল ১০এক্স’, অংশ নিলেন ৫ হাজার তরুণ স্থায়ী ঠিকানা গোপালগঞ্জে কিন্তু বর্তমানে ঢাকায় থাকেন; বন্ধ অনেকের মোবাইল ব্যাংকিং
দীপ্ত নিউজ
অর্থনীতি

২৫ ডিসেম্বর হাতিরঝিলে ‘ঢাকা উইন্টার হাফ ম্যারাথন ২০২৬’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
২৫ ডিসেম্বর হাতিরঝিলে ‘ঢাকা উইন্টার হাফ ম্যারাথন ২০২৬’

রাজধানীর হাতিরঝিলে আগামী ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে *DHAKA WINTER HALF MARATHON 2026*। Merch Sports-এর আয়োজনে এবং Rise X Limited-এর ইভেন্ট পার্টনারশিপে অনুষ্ঠিতব্য এই আয়োজনে ৩,০০০–এর বেশি দৌড়বিদের অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।

এবারের ম্যারাথনে থাকছে চারটি ক্যাটাগরি—২১.১ কিলোমিটার হাফ ম্যারাথন, ১৫ কিলোমিটার চ্যালেঞ্জ রান, ৭.৫ কিলোমিটার FNF Run এবং ১ কিলোমিটার Fun Run। অভিজ্ঞ দৌড়বিদ থেকে শুরু করে নতুন রানার ও সাধারণ অংশগ্রহণকারীদের জন্য রাখা হয়েছে ভিন্ন ভিন্ন দূরত্বের এই আয়োজন।

এই ইভেন্টের মূল লক্ষ্য দেশে রানিং কালচারের প্রসার, সুস্থ জীবনযাপনে মানুষকে উৎসাহিত করা এবং সব বয়সী মানুষের মধ্যে খেলাধুলার আগ্রহ বৃদ্ধি করা। পাশাপাশি হাতিরঝিলকে কেন্দ্র করে ঢাকার ক্রীড়া ও পর্যটন সম্ভাবনাকে তুলে ধরাও এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

আয়োজকরা জানিয়েছে, Merch Sports ম্যারাথনের পাশাপাশি ফুটবল, ফুটসালসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্ট আয়োজনের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করছে। ভবিষ্যতেও আরও মানসম্মত ও আন্তর্জাতিক পর্যায়ের ক্রীড়া আয়োজন উপহার দিতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ।

ইভেন্ট : DHAKA WINTER HALF MARATHON 2026

প্রতিপাদ্য:* RUN BEYOND LIMITS

তারিখ:* ২৫ ডিসেম্বর ২০২৬, শুক্রবার

ভেন্যু:* হাতিরঝিল, ঢাকা

ক্যাটাগরি:* ২১.১K, ১৫K, ৭.৫K ও ১K

প্রত্যাশিত অংশগ্রহণ:* ৩,০০০+

আয়োজক:* Merch Sports

ইভেন্ট পার্টনার:* Rise X Limited

Registration Link : https://www.merchcommunication.com/events/dhaka-winter-half-marathon-2026