২১৯ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদের দারুণ জুটিতে ২১৯ রানের লিড নিয়ে সকালের সেশন শেষ করেছে টাইগাররা। লাঞ্চের আগে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৪১৭ রান। ৬৫ রানে মিরাজ ও ১২ রানে তাসকিন অপরাজিত আছেন।

এর আগে ১২৬তম ওভারে পঞ্চম বলে ১২তম টেস্ট ফিফটি করেন মিরাজ। অস্ট্রেলিয়ার মাটিতে চলতি ইনিংসে বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে পঞ্চাশ ছোঁন তিনি। ড্রেসিংরুম থেকে তাকে করতালিতে অভিবাদন জানান সতীর্থরা।

দিনের শুরুতে ১৩.৫ ওভারে জশ হ্যাজেলউড আউট করেন হাসান মাহমুদকে। তার দারুণ বল সোজা হাসানের প্যাডে আঘাত করে। আম্পায়ার আউট দিলে তিনি রিভিউ নেন। তবে তাতে কোনো লাভ হয়নি। ১৪ রান করা হাসানের বিদায়ে ৩৫৪ রানে ৭ উইকেট হারায় বাংলাদেশ।

এরপর হ্যাজেলউড ফেরান ১৭ রান করা তাইজুল ইসলামকেও। গালিতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। হ্যাজেলউড পেলেন তার ২৯৯তম টেস্ট উইকেট। বোলিংয়ের অ্যাঙ্গেল বদলানোর সিদ্ধান্ত কাজে দিল। ওভার দ্য উইকেট থেকে ভালো লেন্থের বল করেন তিনি। তাইজুল ড্রাইভ করতে গিয়ে ব্যাটের মোটা প্রান্তে এজ দেন, সেটি সামনে মুখ বরাবর থাকা গ্রিনের হাতে জমা পড়ে।

এর আগে, তৃতীয় দিনের খেলা শুরু করে সফরকারীরা ১৫৩ রানের লিড নিয়ে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More