দীপ্ত নিউজ
বাংলাদেশ

১ জানুয়ারি হচ্ছে না বই উৎসব: ডা. বিধান রঞ্জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
১ জানুয়ারি হচ্ছে না বই উৎসব: ডা. বিধান রঞ্জন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, অন্যান্য বারের মতো এবার ১ জানুয়ারি বই উৎসব হচ্ছে না তবে নতুন পাঠ্যপুস্তকে থাকছে জুলাই–আগস্টের ছাত্র গণঅভ্যুত্থানের গ্রাফিতি।

রবিবার (৮ ডিসেম্বর) সকালে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তিনি।

বই উৎসব বিলম্বের কারণ উল্লেখ করে উপদেষ্টা বলেন, যেহেতু বাইরের একটি দেশের বই ছাপার কথা ছিল। ৫ আগস্টের পরে সেই টেন্ডার বাতিল করে নতুন টেন্ডার আহ্বানের ফলে বই ছাপাতে কিছুটা বিলম্ব হচ্ছে। এজন্য বই বিতরণে কিছুটা দেরি হলেও প্রাথমিকের বই জানুয়ারির মধ্যেই বিতরণ করা সম্ভব হবে।

নতুন কারিকুলামে শিক্ষার্থীদের ওপরে কিছুটা বাড়তি চাপ পড়বে উল্লেখ করে তিনি বলেন, এটি মেনে নিয়েই আমাদেরকে সামনে এগোতে হবে। তার কারণ গণঅভ্যুত্থান পরবর্তী দেশে সকল ক্ষেত্রেই একটি প্রভাব পড়ে। যেটি শিক্ষাক্ষেত্রেও পড়েছে।

উপদেষ্টা আরও বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু হবে। যা আগামী বছরই প্রকল্প আকারে চালু হচ্ছে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক মো. আতিকুর রহমান। সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক হোসাইন শওকত।

 

এসএ