শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বিনোদন

১৯ তারকাসহ দীপ্ত টিভির আজীবন সম্মাননা পেলো গুণী অভিনয়শিল্পী আবুল হায়াত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
১৯ তারকাসহ দীপ্ত টিভির আজীবন সম্মাননা পেলো গুণী অভিনয়শিল্পী আবুল হায়াত

দীপ্ত টিভির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চ্যানেলটির জনপ্রিয় সিরিয়াল ও নাটকের কলাকুশলীদের হাতে তুলে দেওয়া হয় দীপ্ত অ্যাওয়ার্ড-২০২২। এ উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান মুগ্ধ করে অতিথিদেরকে।

দীপ্ত টিভির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার সন্ধ্যায় শুভেচ্ছা জানাতে আসেন শুভানুধ্যায়ীরা।

দীপ্ত টিবিতে প্রচারিত তুর্কি সিরিয়াল সুলতান সুলেমান, জননী-জন্মভূমি, ফেরিহা, আমাদের গল্প, কোসেম, ফাতমাগুল ও বাহার তুমুল জনপ্রিয়তা অর্জন করে। পাশাপাশি দীপ্ত টিভির নিজস্ব প্রযোজনায় মাশরাফি জুনিয়র, বকুলপুর, আগুন পাখি, পালকি, মান-অভিমানের মতো সিরিয়ালও মন জয় করেছে সবার। এ ছাড়া রয়েছে অনেক নাটক। জনপ্রিয় এসব সিরিয়াল ও নাটকে ভূমিকার জন্য ৪টি ক্যাটাগরিতে ১৯ জনকে দেওয়া হয় দীপ্ত অ্যাওয়ার্ড-২০২২। বিজয়ীদের হাতে একে একে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানের শুরুতেই গুণী অভিনয়শিল্পী আবুল হায়াতকে দেওয়া হয় আজীবন সম্মাননা। তার হাতে ক্রেস্ট তুলে দেন দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

এসময় দীপ্ত টিভির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দেশবরেণ্যে এই অভিনেতা।দীপ্ত টিভির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীর অন্যতম আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।