শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
অন্যান্য

১৫ লাখ টাকার সেই ছাগলটি এখন কোথায়?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
১৫ লাখ টাকার সেই ছাগলটি এখন কোথায়?
সংগৃহীত ছবি

কোরবানির একটি ছাগল নিয়ে চলছে নানা আলোচনা–সমালোচনা। ১৫ লাখ টাকার ছাগল কিনতে চেয়েছিলেন এক যুবক; এ খবরের পরই সরব হয়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল একটি ছাগল এবং এটিকে কিনতে চাওয়া এক তরুণ। কারণ ছাগলটির দাম ১৫ লাখ টাকা। চাউড় হয়, মুশফিকুর রহমান ইফাত নামের ওই তরুণ নাকি রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের ছেলে। এরপর থেকেই টক অব দ্য কান্ট্রি–এই ছাগলকাণ্ড।

মতিউর রহমান গণমাধ্যমকে জানান, ইফাত তার ছেলে নয়। তবে ফেসবুকে তার সঙ্গে ইফাতের বেশ কয়েকটি ছবি দেখা গেছে। ধানমন্ডির ৮ নম্বর রোডের ইমপেরিয়াল সুলতানা ভবনের পঞ্চম তলায় থাকে, ইফাত। তবে বাসায় গিয়ে কাউকে পাওয়া যায়নি। ইফাতের মুঠোফোনও বন্ধ। বাড়ির দারোয়ান জানালেন, ইফাত ও তার মা এই বাসায় নিয়মিত থাকেন না।

সাদিক এ্যাগ্রোতে ১ লাখ টাকা বুকিং দিয়ে পরে আর বিটল জাতের ছাগলটি নেয়নি মুশফিকুর রহমান ইফাত। বিষয়টি যাচাই করতে খামারে গিয়ে দেখা গেল ছাগলটি এখনও খামারেই রয়েছে।

এজে / আল / দীপ্ত সংবাদ