শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

১২ কেজি বিস্ফোরক ফেলে ভারতে পালাল দুই যুবক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
১২ কেজি বিস্ফোরক ফেলে ভারতে পালাল দুই যুবক
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উদ্ধার হওয়া বিস্ফোরক

 

চাঁপাইনবাবেঞ্জের শিবগঞ্জ সীমান্তে ১২ কেজি বিস্ফোরক ফেলে ভারতে পালিয়ে গেছে দুই যুবক। ঘটনা ঘটেছে রবিবার বেলা ১১টার দিকে উপজেলার তেলকুপি সীমান্তে। আজ রোববার রাতে রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন থেকে গনমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিস্ফোরক ফেলে পালানো দুই যুবক কোন দেশের নাগরিক তা নিশ্চিত করতে পারেনি বিজিবি। পরে উদ্ধার করা বিস্ফোরকগুলো শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়–আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার লক্ষ্যে বিস্ফোরক দ্রব্যের একটি চালান সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে এমন তথ্যের ভিত্তিতে তেলকুপি বিওপির হাবিলদার মো.ফিরোজ আহমেদ এর নেতৃত্বে একটি টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮০/৭ এস হতে আনুমানিক ৫০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের একটি আমবাগানে অবস্থান নেয়। এরপর দুই যুবক ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় বিজিবি টহল দল তাদেরকে ধাওয়া করলে হাতে থাকা দুটি প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত ভারতে পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে যাওয়া বস্তা দুটি তল্লাশী করে ১২ কেজি বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়।

এ ব্যাপারে রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বলেন, অস্ত্র,গোলাবারুদ,বিস্ফোরক,মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় বিপুল পরিমান বিস্ফোরকের চালানা জব্দ করা হয়েছে। তিনি আরও বলেন,সীমান্ত পেরিয়ে বিস্ফোরকগুলোর গন্তব্য কোথায় ছিল–তা খোঁজা হচ্ছে।

ক্যাপশন:চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উদ্ধার হওয়া বিস্ফোরক।

 

আরও পড়ুন: নিষিদ্ধ হলো থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস উড়ানো

 

তারেক / আল/ দীপ্ত সংবাদ