শিরোনাম
সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি বাড়াল যুক্তরাষ্ট্র
দীপ্ত নিউজ
রাজধানী

হ্যাক হওয়া আবহাওয়ার ওয়েবসাইট পুনরুদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হ্যাক হওয়া আবহাওয়ার ওয়েবসাইট পুনরুদ্ধার

হ্যাক হওয়া বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সরকারি ওয়েবসাইটটি পুনরুদ্ধার করা হয়েছে। সোমবার (৮ জুলাই) মধ্যরাত থেকে একটি হ্যাকার পেজ ওয়েবসাইটটির দখল নেয়। মঙ্গলবার (৯ জুলাই) সকাল থেকে এ বিষয়ে দক্ষ ইঞ্জিনিয়ারেরা কাজ করে সেটি পুনরুদ্ধার করেন।

জানা গেছে, সোমবার (৮ জুলাই) মধ্যরাত থেকে একটি হ্যাকার পেজ ওয়েবসাইটটির দখল নেয়।

মঙ্গলবার (৯ জুলাই) সকালে ওয়েবসাইট হ্যাক হওয়ার বিষয়টি সংস্থাটির উপপরিচালক শামীম হাসান ভূঁইয়া। তিনি জানান, bmd.gov.bd নামের সরকারি ওয়েবসাইটে আবহাওয়ার পূর্বাভাস প্রকাশ করা হয়। কিন্তু সোমবার (৮ জুলাই) রাত থেকে সেটির দখলে নেয় ‘ODIYAN 911’ নামের নামে একটি হ্যাকার পেজ। রাতের কোনো এক সময়ে হ্যাকাররা ওয়েবসাইটটি হ্যাক করেছে। পরে আইটি টিম ওয়েবসাইটটি উদ্ধার করেছে।

শামীম হাসান আরও জানান, বাংলায় আবহাওয়া অধিদপ্তর লিখে গুগল সার্চ করলে অধিদপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছিল। সেখান থেকে ইংলিশ মোডে নিলে ওয়েবসাইট হ্যাকড দেখাচ্ছিল।

এ বিষয়ে অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ‘ওয়েবসাইটটি হ্যাক করেছে হ্যাকাররা।