শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

হামলা-ভাঙচুরে নরসিংদী কারাগারের ৭৭ জনকে বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হামলা-ভাঙচুরে নরসিংদী কারাগারের ৭৭ জনকে বরখাস্ত

নরসিংদী জেলা কারাগারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের সময় দায়িত্বে নিয়োজিত ৬৬ জন কারারক্ষি এবং অন্য পদের দশজনসহ ৭৭ জনকে বরখাস্ত করা হয়েছে।

এর আগে দায়িত্বে অবহেলার দ্বায়ে জেল সুপার আবুল কালাম আজাদ এবং জেলার কামরুল ইসলামকেও বরখাস্ত করা হয়। পাশাপাশি সবার বিরুদ্ধে বিভাগীয় মামলাও দায়ের করা হয়েছে।

সোমবার (২৯ জুলাই) স্বাক্ষরিত এক নির্দেশনায় তাদের বরখাস্ত করার ঘোষণা দেয় কারা কর্তৃপক্ষ।

বুধবার (৩১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নরসিংদীর জেল সুপার শামীম ইকবাল।


এর আগে ১৯ জুলাই কোটা আন্দোলনে ভর করে নরসিংদী জেলা কারাগারে হামলা–ভাঙচুর, অগ্নিকাণ্ড ঘটিয়ে নয় জঙ্গিসহ ৮২৬ আসামির সবাইকেই ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পাশাপাশি ৮৫ আগ্নেয়াস্ত্র–গুলি, খাদ্যদ্রব্যের পাশাপাশি লুট করা হয় জেল খানার সব ধরনের অসবাবপত্রসহ যাবতীয় মালামাল।

ঘটনার পর তদন্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কারা কর্তৃপক্ষ এবং নরসিংদী জেলা প্রশাসন পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করে। এরই প্রেক্ষিতে গত ২৯ জুলাই কারা কর্তৃপক্ষ তৎকালীন দায়িত্বরতদের বরখাস্তের পাশাপাশি মামলার সিদ্ধান্ত নেয়।

সেলিম মিয়া/এজে/নরসিংদী