শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

হাত-মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
হাত-মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার
কুষ্টিয়ায় হাত-মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় আকরাম শেখ (৪২) নামে এক ব্যক্তির হাত–মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ জুলাই) বেলা ১২টার দিকে কুষ্টিয়া মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের বালিয়াশিশা গ্রামের একটি পাট ক্ষেত থেকে ঐ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আকরাম শেখ পোড়াদহ ইউনিয়নের উত্তর কাটদহ গ্রামের মুসা শেখের ছেলে।

পুলিশ জানায়, স্থানীয় কৃষকরা পাট ক্ষেতের মধ্যে এক ব্যক্তির হাত–মুখ বাঁধা মরদেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে মিরপুর থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

 

দেবেষ চন্দ্র সরকার/ পূর্ণিমা/ দীপ্ত নিউজ