শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

হাজতখানা থেকে পালিয়ে যাওয়া আসামী প্রেমিকার বাড়ি থেকে গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হাজতখানা থেকে পালিয়ে যাওয়া আসামী প্রেমিকার বাড়ি থেকে গ্রেপ্তার

মাগুরার মহম্মদপুর থানা হাজতখানা থেকে পালিয়ে যাওয়া সোয়েব আলী মোল্যা (২৫) নামে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে পালিয়ে যাওয়া আসামী সোহেব মোল্যাকে গোপালগঞ্জের কোটালীপাড়া এলাকা থেকে আটক করে মহম্মদপুর থানা পুলিশ। সে পালিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া এলাকায় তার প্রেমিকার বাড়িতে আত্মগোপনে ছিল।

সোমবার (২৪ জুলাই) সকাল ১১ টায় মহম্মদপুর থানা হাজতের ফটকের রড বাকা করে পালিয়ে যায় আসামি সোয়েব আলী মোল্যা। এ ঘটনায় মহম্মদপুর থানা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ শাহিন ও ডিউটিতে থাকা পুলিশ সদস্য মোহাম্মদ পাপ্পুকে সাময়িক বরখাস্ত করা হয়।

পালিয়ে যাওয়া সোয়েব আলীর বাড়ি মহম্মদপুরের রোনগর গ্রামে। সে নড়াইলের একটি চুরি মামলায় নড়াইল আদালত থেকে ৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী।

রবিবার (২৩ জুলাই) সন্ধ্যায় মহম্মদপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে মহম্মদপুর থানা হাজতে রেখেছিল।

পালিয়ে যাওয়ার ঘটনার পর মাগুরা পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজাসহ উর্দ্ধতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ জানান, হাজতখানা থেকে আসামি পালিয়ে যাওয়ার পর মহম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই ) মোহাম্মদ শাহিন ও দ্বায়িত্বরত পুলিশ সদস্য মোহাম্মদ পাপ্পুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশ ঘটনার পর আসামীর সন্ধানে তার প্রেমিকার বাড়িতে গেলে সেখান থেকে তাকে আটক করা হয়।

শায়লা/ দীপ্ত নিউজ