শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
সারাদেশ

হবিগঞ্জে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হবিগঞ্জে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওয়ারগাছ ইউনিয়নে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে চা বাগান এলাকার একটি জলাশয় থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলো রামগংগা গ্রামের বাসিন্দা সেলিম মিয়ার কন্যা মোছকান আক্তার (১৩), সাজিদ আলীর কন্যা শামিমা আক্তার (১২), ও মজিদ আলীর কন্যা ছানিয়া আক্তার (৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন শিশু পরিবারের সঙ্গে চান্দপুর চা বাগানে এক আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াতে এসেছিল। দুপুরের পর থেকে তাদের দেখা না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাগানের পাশের একটি জলাশয়ে তাদের লাশ ভেসে উঠতে দেখা যায়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা পানিতে ডুবে মারা গেছে। এ বিষয়ে তদন্ত চলছে।