শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

যশোরে রাজনৈতিক আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে জিল্লুর রহমান শিমুল নামে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

বৃহস্পতিবার (২১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের গোবিলা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত শিমুল যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের গোবিলা গ্রামের মোকলেচুর রহমানের ছেলে

স্থানীয়রা জানান গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পূর্ব থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে ফেলে রেখে যায় এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করার কয়েক মিনিটের মধ্যেই জিল্লুর রহমান মারা যায়

এ ঘটনায় নিহতের স্ত্রী নাসিমা খাতুন জানান রাজনৈতিক আধিপত্য নিয়ে বেশ কয়েকদিন ধরে এলাকার কিছু সন্ত্রাসী তার স্বামী কে হত্যার হুমকি দিয়ে আসছিল। এদিন রাত সাড়ে ৮টার দিকে তিনি বাইরে থেকে বাড়ির উদ্দেশ্যে আসছিলেন। পথিমধ্যে ওই সন্ত্রাসীরা তার স্বামীকে কুপিয়ে হত্যা করেছে।

এই ব্যাপারে ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম জানিয়েছেন, এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তারে জিল্লুর রহমানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। লাশ হাসপাতাল মর্গে আছে। খুনিদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

জুবায়ের/ আল / দীপ্ত সংবাদ