শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
রাজনীতি

স্বাস্থ্য পরীক্ষার জন্য বিকেলে হাসপাতাল যাচ্ছেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
স্বাস্থ্য পরীক্ষার জন্য বিকেলে হাসপাতাল যাচ্ছেন খালেদা জিয়া
বিকেলে হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বিকেলে হাসপাতালে যাবেন । সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে তাকে রাজধানীর বসুন্ধরা এলাকায় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে ।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন সংবাদমাধ্যমকে জানান, ‘মেডিকেল বোর্ডের সুপারিশক্রমে কিছু পরীক্ষা–নিরীক্ষা করার জন্য বিকেলে তিনি এভারকেয়ার হাসপাতালে যাবেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই তিনি হাসপাতালে যাচ্ছেন। বিকেল ৩টায় গুলশানের বাসা “ফিরোজা” থেকে রওনা হবেন খালেদা জিয়া। সেভাবেই সব প্রস্তুতি নেওয়া হয়েছে।‘

১০ জুন গভীর রাতে বুকে ব্যথা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। দ্রুত এনজিওগ্রাম করে তার হার্টে একটি রিং বসানো হয়। হার্টের দুইটা ব্লক এখনো রয়ে গেছে।

খালেদা জিয়া হার্টের সমস্যা, লিভার সিরোসিস ছাড়াও অনেক বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের নানা শারীরিক জটিলতায় ভুগছেন।

তার ভাই শামীম এস্কান্দার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানিয়ে কয়েক দফা আবেদন করেছিলেন। কিন্তু সাময়িক মুক্তির শর্তের বিষয়টি উল্লেখ করে প্রতিবারই তা নাকচ করেছে সরকার।

দেশে করোনাভাইরাস মহামারীর পর তার পরিবারের আবেদনের প্রেক্ষিতে ২০২০ সালে ২৫ মার্চ তাকে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার। শর্ত দেওয়া হয় তাকে দেশেই থাকতে হবে।

অনু/দীপ্ত সংবাদ